মোবাশ্বের আলী
(১৯৩১-২০০৫)
অধ্যাপক মোবাশ্বের আলী
ছিলেন একাধারে
একজন ভাষাসৈনিক,
সাহিত্যিক, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ,
কথাশিল্পী, অনুবাদক ও গবেষক।
অত্যন্ত পারঙ্গমতার
সঙ্গে তিনি
বাংলা ভাষাকে
সমৃদ্ধ করতে
সচেষ্ট ছিলেন।
ড. নীলিমা ইব্রাহীমের
ভাষায়, “মফস্বলের
একজন অধ্যাপক--অথচ বাংলা
সাহিত্যের বিশেষতঃ প্রবন্ধ সাহিত্যকে উন্নত
করতে তাঁর
যে সদা
প্রচেষ্টা সে জন্য তিনি অবশ্যই
প্রশংসার যোগ্য”
(মোবাশ্বের আলী- সাহিত্যকর্ম ও স্মারকগ্রন্থ-
মোহাম্মদ লিয়াকতউল্লাহ-সম্পাদিত, পৃষ্ঠা-১৩)
তাঁর অন্যতম সাহিত্যকর্মের
একটি -“শেলীঃ
জীবন ও
সাহিত্যকৃতি” গ্রন্থটি সম্পর্কে অধ্যাপক কবীর
চৌধুরী’র
বক্তব্য- “পনেরোটি অধ্যায়ে বিন্যস্ত এই
গ্রন্থে মোবাশ্বের
আলী ইংরেজী
কাব্য সাহিত্যের
এক শক্তিশালী
কবির জীবন
ও সাহিত্য
কর্মের মনোজ্ঞ
বিবরণ প্রদান
করেছেন।
... মোবাশ্বের আলীর গ্রন্থে কবির ব্যক্তি
জীবনের নানা
অন্তরঙ্গ বিষয়
চমৎকার ফুটে
উঠেছে।”
বাংলা সাহিত্যের তিন
মহারথী- রবীন্দ্র,
নজরুল এবং
মধুসূদন সম্পর্কে
তিনি সমসাময়িককালে
সম্পূর্ণ নতুন
আঙ্গিকে, নতুন
দৃষ্টভঙ্গিতে সমালোচনা করে গেছেন।