অনুকরণ, অনুকৃতি
: ইংরেজি ‘ইমিটেশন’,’মাইমেসিস্’। গ্রিক ‘মিমেসিস’। স্বভাব ও প্রকৃতির
অনুকরণ। নন্দনতাত্ত্বিক শব্দ হিসাবে প্রথম ব্যবহার প্লেটোর ‘রিপাবলিক’ গ্রন্থে। প্লেটোর মতে, শিল্পসৃষ্টিমাত্রই অনুকরণ অর্থাৎ প্রতীয়মান সত্যের অনুকৃতি। তাঁর মতে অনুকৃত শিল্প
মূল থেকে পৃথক, কারণ প্রতিচিত্রায়িত বা অনুকৃত সত্য এবং
বাস্তব সত্যের মধ্যে যথেষ্ট পার্থক্য থেকেই যায়। আরিস্তোতল তাঁর ‘পেয়েটিক্স' গ্রন্থে শব্দটির দ্যোতনায় এক নতুন মাত্রা
যোগ করেন। তাঁর মতে শিল্পের সাধারণ ধর্মই হল অনুকরণ ; আর বিশেষের মধ্যে যে সাধারণের সম্ভাবনা আছে তাকে ব্যক্ত করাই অনুকরণের ধর্ম। সাহিত্যে অনুকরণ-প্রক্রিয়া
যান্ত্রিক নয়, ভাবসিদ্ধ। ইংরেজ কবি ড্রাইডেন সাহিত্যে অনুকরণের তিনটি
পর্যায়ের উল্লেখ করেছেন—উদ্ভাবন (ইনভেন্শন), পরিকল্পনা (ভেরিয়েশন মোন্ডিং) এবং সুষ্ঠু শব্দযোজনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন