:::: সূচীপত্র ::::

8

কবিবর আলফ্রেড্‌ টেনিসন্‌


কে বলে বসন্ত অন্ত, তব কাব্য-বনে,
শ্বেতদ্বীপ ? ওই শুন, বহে বায়ু-ভরে
সঙ্গীত-রতঙ্গ রঙ্গে! গায় পঞ্চ স্বরে
পিকেশ্বর, তুষি মনঃ সুধা-বরিষণে
নীরব বীণা কবে, কোথা ত্রিভুবনে
বাগ্‌দেবী? অবাক কবে কল্লোল সাগরে ?
তারারূপ হেম তার, সুনীল গগনে,
অনন্ত মধুর ধ্বনি নিরন্ত করে
পূজক-বিহীন কভূ হইতে কি পারে
সুন্দর মন্দির তব ? পশ কবিপতি,
( পরম পদ পুণ্য দিয়াছে তোমারে)
পুষ্পাঞ্জলি দিয়া পূজ করিয়া ভকতি
যশঃ-ফু-মালা তুমি পাবে পুরস্কারে
ছুঁইতে শমন তোমা না পাবে শকতি

৮৫

কবিবর ভিক্‌ত হ্যুগো


আপনার বীণা, কবি, তব পাণি-মূলে
দিয়াছেন বীণাপাণি, বাজাও হরষে
পূর্ণ, হে যশস্কি, দেশ তোমার সুযশে,
গোকুল-কানন যথা প্রফুল্ল বকুলে
বসন্তে ! অমৃত পান করি তব ফুলে
লি-রূপ মনঃ মো মত্ত গো সে রসে !
হে ভিক্‌ত, জয়ী তুমি এই মর-কুলে !
আসে যবে যম, তুমি হাসে হে সাহসে !
অক্ষয় বৃক্ষের রূপে তব নাম রবে
তব জন্ম-দেশ-বনে, কহিনু তোমারে;
(ভবিষ্যদ্‌বক্তা কবি সতত এ ভবে,
এ শক্তি ভারতী সতী প্রদানেন তারে)
প্রস্তরের স্তম্ভ যবে গল্যে মাটি হবে,
শোভিবে আদরে তুমি মনের সংসারে !

৮৬

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্দু তুমি, সেই জানে মনে,
দীন যে, দীনের বন্ধু !উজ্জ্বল জগতে
হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে
কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পৰ্ব্বতে,
যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,
সেই জানে কত গুণ ধরে কত মতে
গিরীশকি সেবা তার সে সুখ-সদনে!
দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী ;
যোগায় অমৃত ফল পরম আদরে
দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি ;
পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে ;
দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী,
নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে!


৮৭

সংস্কৃত


কাণ্ডারী-বিহীন তরি যথা সিন্ধু-জলে
সহি বহু দিন ঝড়, তরঙ্গ-পীড়নে,
লভে কূ কালে, মন্দ পবন-চালনে ;
সে সুদশা আজি তব সুভাগ্যের বলে,
সংস্কৃত, দেব-ভাষা মানব-মণ্ডলে,
সাগর-কল্লোল-ধ্বনি, নদের বদনে,
বজ্রনাদ, কম্পবান্‌ বীণা-তার-গণে !
রাজাশ্র আজি তব ! উদয়-আচলে,
কনক-উদয়াচলে, আবার, সুন্দরি,
বিক্রম-আদিত্যে তুমি হের লো হরষে,
নব আদিত্যের রূপে ! পূৰ্ব্ব-রূপ ধরি,
ফোট পুনঃ পূৰ্ব্বরূপে, পুনঃ পূৰ্ব্ব রসে
এত দিনে প্রভাতিল দুখ-বিভাবরী ;
ফোট মহানন্দে হাসি মনের সরসে


১. লর্ড টেনিসন (১৮০৯-১৮৯২ খ্রীস্টাব্দ) বিখ্যাত ইংরেজ কবি।
২. ইংলণ্ড।
৩. ভিক্‌তর হ্যুগো (১৮০২-১৮৮৫ খ্রীস্টাব্দ) বিশিষ্ট ফরাসী কবি ও ঔপন্যাসিক।

সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)