৪
ময়ূরী
তরুশাখা উপরে, শিখিনি,
কেনে লো বসিয়া তুই বিরস বদনে ?
না হেরিয়া শ্যামচাঁদে, তোরও কি পরাণ কাঁদে,
তুইও কি দুঃখিনী !
আহা ! কে না ভালবাসে রাধিকারমণে ?
২ আয়, পাখি, আমরা দুজনে
গলা ধরাধরি করি ভাবি লো নীরবে ;
নবীন নীরদে প্রাণ; তুই করেছিস্ দান—
সে কি তোর হবে ?
আর কি পাইবে রাধা রাধিকারঞ্জনে ?
তুই ভাব্ ঘনে, ধনি, আমি শ্ৰীমাধবে।
৩
কি শোভা ধরয়ে জলধর,
গভীর গরজি যবে উড়ে সে গগনে।
স্বর্ণবর্ণ-শক্র-ধনু২০— রতনে খচিত তনু—
চূড়া শিরোপর ;
বিজলী কনক দাম পরিয়া যতনে,
মুকুলিত লতা
যথা পরে তরুবর !
৪
কিন্তু ভেবে দেখ্ লো কামিনি,
মম শ্যাম-রূপ অনুপম ত্রিভুবনে।
হায়, ও রূপ-মাধুরী, কার মন নাহি
চুরি,
করে, রে শিখিনি।
যার আঁখি দেখিয়াছে রাধিকামোহনে,
সেই জানে কেনে রাধা কুলকলঙ্কিনী।
৫
তরুশাখা উপরে, শিখিনি,
কেনে লো বসিয়া তুই বিরসবদনে ?
না হেরিয়া শ্যামচাঁদে, তোরও কি পরাণ কাঁদে,
তুই ও কি দুঃখিনী ?
আহা ! কে না
ভালবাসে শ্ৰীমধুসূদনে ?
মধু কহে, যা কহিলে,
সত্য বিনোদিনি !
--------xXx--------
২০. ইন্দ্রধনু।