৮
কুসুম
১
কেনে এত ফুল তুলিলি, স্বজনি—
ভরিয়া ডালা ?
মেঘাবৃত হলে, পরে কি রজনী
তারার মালা ?
আর কি যতনে, কুসুম রতনে
ব্রজের বালা ?
২
আর কি পরিবে কভু ফুলহার
ব্ৰজকামিনী ?
কেনে লো হরিলি ভূষণ লতার—
বনশোভিনী ?
অলি বঁধু তার ; কে আছে রাধার
হতভাগিনী ?
৩
হায় লো দোলাবি, সখি, কার গলে
মালা গাঁথিয়া ?
আর কি নাচে লো তমালের তলেবনমালিয়া ?২৫
গেছে উড়িয়া !
৪
আর কি বাজে লো মনোহর বাঁশী
নিকুঞ্জবনে ?
ব্রজ সুধানিধি শোভে কি লো হাসি,
ব্ৰজগগনে ?
ব্ৰজ কুমুদিনী এবে বিলাপিনী
ব্রজভবনে !
৫
হায় রে যমুনে, কেনে না ডুবিল
তোমার জলে
অদয় অক্ৰুর,২৬ যবে
সে আইল
ব্রজমণ্ডলে ?ক্রুর দূত হেন, বধিলে না কেন
বলে কি ছলে ?
হরিল অধম মম প্রাণ হরি
ব্রজরতন !
ব্ৰজবনমধু নিল ব্রজ অরি,
দলি ব্রজবন?
কবি মধু ভণে, পাবে, ব্ৰজাঙ্গনে,
মধুসূদন !
--------xXx--------
২৫. বনমালি অর্থাৎ কৃষ্ণকে প্রীতির সম্বোধন।
২৬. অক্রুর কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন। সে কারণ তাঁকে নির্দয় বলা হয়েছে।
২৬. অক্রুর কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন। সে কারণ তাঁকে নির্দয় বলা হয়েছে।