৭
উষা
উষা
১
কনক উদয়াচলে তুমি দেখা দিলে,
হে সুর-সুন্দরি !
কুমুদ মুদয়ে আঁখি, কিন্তু সুখে
গায় পাখী,
গুঞ্জরি নিকুঞ্জে ভ্ৰমে ভ্রমর ভ্রমরী ;
বরসরোজিনী২৩ ধনী, তুমি হে তার স্বজনী,
নিত্য তার প্রাণনাথে
আন সাথে করি !
২
তুমি দেখাইলে
পথ যায় চক্রবাকী
যথা প্রাণপতি !
ব্ৰজাঙ্গনে দয়া করি, লয়ে চল যথা হরি,
পথ দেখাইয়া তারে দেহ শীঘ্ৰগতি !
কাঁদিয়া কাঁদিয়া আঁধা,২৪ আজি গো শ্যামের রাধা
ঘুচাও আঁধার তার, হৈমবতি সতি !
৩
হায়, উষা, নিশাকালে আশর স্বপনে
ছিলাম ভুলিয়া,
ভেবেছিনু তুমি, ধনি, নাশিবে ব্রজ রজনী,
ব্রজের সরোজরবি ব্রজে
প্রকাশিয়া !
ভেবেছিনু কুঞ্জবনে পাইব পরাণধনে,
হেরিব কদম্বমূলে রাধা
বিনোদিয়া !
৪
মুকুতা-কুণ্ডলে তুমি সাজাও, ললনে,
কুসুমকামিনী ;
অান মন্দ সমীরণে বিহারিতে তার সনে,
রাধা বিনোদনে কেন আন না, রঙ্গিণি ?
রাধার ভূষণ যিনি, কোথায় আজি গো তিনি
সাজাও অানিয়া তাঁরে রাধা বিরহিণী !
ভালে তল জ্বলে, দেবি, আভাময় মণি—
বিমল কিরণ;
ফণিনী নিজ কুন্তলে পরে মণি কুতুহলে
কিন্তু
মণি-কুলরাজা ব্রজের রতন !
মধু কহে, ব্রজাঙ্গনে, এই লাগে মোর মনে
ভূতলে অতুল মণি শ্ৰীমধুসুদন !
--------xXx--------
২৩. সুন্দর পদ্মফুল।২৪. অন্ধ।