৯
মলয় মারুত
১
শুনেছি মলয় গিরি তোমার আলয়—
মলয় পবন !
বিহঙ্গিনীগণ তথা গায়ে বিদ্যাধরী যথা,
সঙ্গীত সুধায় পূরে নন্দন কানন ;
কুসুমকুলকামিনী, কোমলা কমলা
জিনি,
সেবে তোমা, রতি যথা সেবেন মদন!
২
হায়, কেনে ব্রজে আজি ভ্ৰমিছ হে তুমি—
মন্দ সমীরণ ?
যাও সরসীর কোলে, দোলাও মৃদু হিল্লোলে
সুপ্রফুল্ল নলিনীরে—প্রেমানন্দ মন !
ব্ৰজ-প্রভাকর যিনি, ব্ৰজ আজি ত্যজি তিনি,
বিরাজেন অস্তাচলে—নন্দের নন্দন!
৩
সৌরভ রতন দানে তুষিবে তোমারে
অাদরে নলিনী
;
তব তুল্য উপহার কি আজি আছে রাধার ?
নয়ন আসারে, দেব, ভাসে সে দুঃখিনী !
যাও যথা পিকবধু— বরিষে সঙ্গীত-মধু,—
এ নিকুঞ্জে কাঁদে
আজি রাধা বিরহিণী !
তবে যদি, সুভগ, এ অভাগীর দুঃখে
দুঃখী তুমি মনে,
যাও আশু, আশুগতি, যথা ব্ৰজকুলপতি—
যাও যথা পাবে, দেব, ব্রজের রতনে !
রাধার রোদনধ্বনি বহ যথা শ্যামমণি—
কহ তাঁরে মরে রাধা শ্যামের বিহনে !
৫
যাও চলি, মহাবলি, যথা বনমালী—
রাধিকা-বাসন ; ২৭
তুঙ্গ শৃঙ্গ দুষ্টমতি, রোধে যদি তব গতি,
মোর অনুরোধে তারে ভেঙো, প্রভঞ্জন !
তরুরাজ যুদ্ধ আশে, তোমারে যদি সম্ভাষে—
ব্রজাঘাতে যেও তার করিয়া দলন !
৬
দেখি তোমা পরিভের ফাঁদ পাতে যদি
নদী রূপবতী
;
মজো না বিভ্রমে তার, তুমি হে দূত রাধার,
হেরো না, হেরো না দেব কুসুম
যুবতী !
কিনিতে তোমার মন, দিবে সে সৌরভধন,
অবহেলি সে ছলনা, যেয়ো আশুগতি !
৭
শিশিরের নীরে ভাবি অশ্রুবারিধারা,
ভুলো না, পবন !
কোকিলা শাখা উপরে, ডাকে যদি পঞ্চস্বরে,
মোর কিরে২৮— শীঘ্র করে
ছেড়ো সে কানন !
স্মরি রাধিকার দুঃখ, হইও সুখে বিমুখ—
মহৎ যে পরদুঃখে দুঃখী সে সুজন !
৮
উতরিবে যবে যথা রাধিকারমণ,
মোর দূত হয়ে,
কহিও গোকুল কাঁদে হারাইয়া শ্যামচাঁদে—
রাধার রোদনধ্বনি দিও তাঁরে লয়ে ;
আর কথা অামি নারী শরমে কহিতে নারি,—
মধু কহে, ব্রজাঙ্গনে, আমি দিব কয়ে।
--------xXx--------
২৭. রাধিকার বাসনার ধন—কৃষ্ণ।
২৮. শপথ বা দিব্য। নিতান্ত লৌকিক শব্দ।
২৮. শপথ বা দিব্য। নিতান্ত লৌকিক শব্দ।