অনুবাদ
: ইংরেজি 'ট্রানস্লেশন'। তরজমা, ভাষান্তর। অনুবাদতত্ত্ব ইদানীংকালে একটি শাস্ত্র হিসেবে গড়ে উঠেছে। অনুবাদ সম্ভব কি সম্ভব নয়-এই দার্শনিক প্রশ্নের
আলোচনা যেমন, তেমনই সম্ভব হলে যোগ্য অনুবাদের মানদণ্ড কী
কী, তার জন্য কী কী প্রকরণপদ্ধতি অনুসরণ করতে হবে অনুবাদতত্ত্বে
এসব প্রশ্নের আলোচনা করা হয়। তবে পৃথিবীতে অনুবাদের ঐতিহ্য সম্ভবত সাহিত্যের ঐতিহ্যের মতোই
প্রাচীন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন