অনুমিতিবাদ
: আলংকরিক আচার্য ভট্ট শংকুকের রসবিষয়ক সিদ্ধান্ত। আচার্য শংকুকের মতে রসানুভূতি কেবলমাত্র সহৃদয় পাঠক বা দর্শকের পক্ষেই সম্ভব। পাত্রপাত্রী বা নায়কনায়িকার মনে কখনও সাহিত্যিক রসের সঞ্চার হয় না। সহৃদয় দর্শক অভিনয় দর্শনের সময় অভিনেতা/ অভিনেত্রীর বা নটব্যক্তির মধ্যেই স্থায়ীভাবের 'অনুমান' করে থাকে বলে এই সিদ্ধান্তকে অনুমিতিবাদ বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন