অন্তঃকথন, অন্তর্বাচন
: ইংরেজি প্রতিশব্দ 'ইন্টিরিয়র
মনোলগ'। সাহিত্যকর্মে কোনও
চরিত্র যখন অন্তরের চিন্তাভাবনা, মনোভাব এবং স্মৃতি,
লিখিত ভাষায় পাঠকের প্রত্যক্ষ শ্রবণের উদ্দেশ্যে ব্যক্ত করে
তখন তাকে অন্তঃকথন বলা হয়। এই অন্তঃকথন/অন্তর্বাচন সাধারণত লেখকের, ভাষ্যকারের এবং কথকের মন্তব্যবর্জিত হয়। শব্দটি অনেকসময় ব্যাপক
অর্থে চেতনাস্রোত (স্ট্রিম অব্ কনশাস্নেস) প্রসঙ্গেও ব্যবহূত হয়ে থাকে। দ্র, চেতনাস্রোত, উপন্যাস, স্বগতোক্তি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন