অন্তঃপাঠক
: ইংরেজি সমালোচনা সাহিত্যে 'ইমপ্লায়েড্ রিডার' কথাটি প্রথম ব্যবহার
করেন ওলফগ্যাং আইজার তার 'দ্য ইম্প্লায়েড রিডার' (১৯৭৪) গ্রন্থে। 'পাঠক প্রতিক্রিয়া' (Reader Response) তত্ত্বে বিশ্বাসী
এই সমালোচকের মতে যে-কোনও লিখিত সাহিত্যেরই একজন অন্তঃপাঠক, বা আদর্শ (ideal) পাঠক থাকে। এই কাল্পনিক আদর্শ পাঠক কিন্তু প্রকৃত পাঠক
থেকে স্বতন্ত্র, কারণ প্রকৃত পাঠকের প্রতিক্রিয়া অন্যরকমও
হতে পারে। এই পাঠক আবার 'narratee' অর্থাৎ যিনি পাঠ্যবিষয়টি
ন্যারেটরের জবানিতে পড়ছেন বা শুনছেন, তিনি নন।
আইজার তাঁর লেখা 'দ্য ইম্প্লায়েড্
রিডার' (১৯৭৪) ছাড়াও 'দ্য আক্ট অব্
রিডিং : আ থিয়োরি অব্ এস্থেটিক রেসপন্স' (১৯৭৬) গ্রন্থে পাঠক-প্রতিক্রিয়া
আলোচনা প্রসঙ্গে শব্দগুলি ব্যবহার করেন। অন্তঃপাঠক-এর ভূমিকা একই সঙ্গে সক্রিয় এবং নিস্ক্রিয়। অর্থাৎ সাহিত্যকর্মের
বিষয়বস্তু যেমন অন্তঃপাঠকের প্রতিক্রিয়া তৈরি করতে সাহায্য করে তেমনি অন্তঃপাঠকও
অর্থ সৃষ্টি করে থাকেন।
দ্র, পাঠকপ্রতিক্রিয়া সমালোচনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন