অপভ্রংশ
: মূল ভাষা কালক্রমে বিকৃত হয়ে যে রূপ নেয় তাকে অপভ্রংশ বলে। প্রাকৃত ভাষার বৈয়াকরণেরা,
(পতঞ্জলি প্রমূখ) মধ্যভারতীয় আর্য ভাষার কথ্যরূপের নাম দিয়েছিলেন
অপভ্রংশ। ভাষাবিদ গ্রিয়ারসন প্রাকৃত ভাষার ক্রমবিবর্তনের শেষ পর্যায়ের নাম দিয়েছিলেন
অপভ্রংশ। তাঁর মতে প্রাকৃত ভাষার অপভ্রংশ স্তর থেকেই বাংলা, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি ভারতীয় ভাষার উদ্ভব হয়েছে। পণ্ডিতদের মতে মাগধী অপভ্রংশ থেকে বাংলা, ওড়িয়া, অসমিয়া প্রভৃতি পূর্বাঞ্চলীয়
ভাষার সৃষ্টি হয়েছে।
দ্র, অতিশক্করী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন