:::: সূচীপত্র ::::

অবয়ববাদ


: ইংরেজি 'স্ট্রাক্‌চারালিজ্‌ম'অবয়ববাদ এবং চিহ্নবিজ্ঞান (সেমিয়টিক্‌স) মূলত ফের্দিনাঁ দ্য সোস্যুরি (১৮৫৭- ১৯১৩) প্রণীত ভাষাতত্ত্ব, অংশত রুশ ফরমালিজ্‌ম এবং এর সঙ্গে সম্পর্কিত ভ্লাদিমির প্রপ-এর 'মরফলজি অব্‌ ফোক টেইল' (১৯২৮) থেকে উদ্ভূত হয়েছেপ্রাহার ভাষাবিজ্ঞান সমিতির নিকোলাই ক্রুবেৎস্কয় ও রোমান ইয়াকব্‌সন ভাষাবিশ্লেষণে অবয়ববাদী পদ্ধতির ভিত্তি তৈরি করেন১৯৬০ সালে ফরাসি নৃতত্ত্ববিদ ক্লদ লেভি-স্ত্রোস্ এর মিথতত্ত্ব বিশ্লেষণের পর থেকেই এই তত্ত্বের ব্যাপক প্রয়োগ আরম্ভ হয়অবয়ববাদী সমালোচনায় পাঠ্যবিষয়টি এক বস্তুনিষ্ঠ অবয়ব রূপে বিবেচনা করা হয়এই অবয়বে নিহিত সংকেত ইত্যাদি লেখক, পাঠক এবং বাহ্যিক জগৎ নিরপেক্ষঅবয়ববাদীদের আলোচনার বিষয় প্রকাশিত রূপের সংগঠনকোনও কিছুর সংগঠক উপাদানগুলির স্বতন্ত্র আলোচনা নয় সমগ্রের উপর ঝোঁক দিয়ে বিভিন্ন অংশের সম্পর্কসূত্রের পর্যালোচনাই হল অবয়ববাদীর মূল কথা

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন