অব্জেক্টিভ কোরিলেটিভ্
: বাংলায় 'বস্তুবিভাব'। ইংরেজ কবি ও সমালোচক টি.এস. এলিয়ট ১৯১৯ সালে 'হ্যামলেট' নাটকের ওপর লেখা এক নিবন্ধে 'অব্জেকটিভ্ কেরিলেটিভ' এই শব্দ দুটি ব্যবহার করেন। তাঁর মতে শিল্পের মাধ্যমে অনুভূতি প্রকাশ করার একমাত্র উপায়
হল 'বস্তুবিভাব'। এই বস্তুবিভাব,
কয়েকটি বস্তু হতে পারে, ঘটনাসমষ্টি হতে পারে, কোনও পরিস্থিতিও হতে
পারে। এই বস্তু, ঘটনাশৃঙ্খল বা পরিস্থিতি কোনও বিশেষ অনুভূতির 'ফরমুলা' হিসাবে কাজ করে অর্থাৎ শিল্পীর অভ্যন্তরীণ
মানসিক অবস্থার বাহ্যিক প্রকাশে সাহায্য করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন