:::: সূচীপত্র ::::

অতিনাটক


: ইংরেজি প্রতিশব্দ ‘মেলোড্রামা'। গ্রিক ‘মেলোস্’ শব্দের অর্থ গীত। অতিনাটক (মেলোড্রামা) আক্ষরিক অর্থে গীত ও নাটকের সমন্বয়। ষোড়শ শতাব্দীর ইতালিতে অপেরা আর অতিনাটকের উদ্ভব প্রায় একই সময়ে হয়। অষ্টাদশ হাতে ‘মেলোড্রামা’ বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই ধরনের নাটকে সংগীত, নাটকীয়তা, দৃশ্য ও বিষয়ের আবেগঘন উপস্থাপনা এবং মিলনাত্মক উপসংহারের প্রাধান্য লক্ষ করা যায়।

‘অতিনাটকীয়' (মেলোড্রামাটিক) নাটকের কয়েকটি বৈশিষ্ট্য হল ঘটনার অপরিমিত প্রাধান্য ও বিস্তার ,আবেগবাহুল্য, অতিশয়োক্তি নাট্যকারের অবাঞ্ছিত হস্তক্ষেপ, বহিরঙ্গ দৃশ্যসজ্জার প্রাধান্য।

[গিরিশচন্দ্র ঘোষের ‘প্রফুল্ল', দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবারপতন’ কিংবা 'নূরজাহান’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা ও রানী’ নাটক। রাজা বিক্রম ও রানি সুমিত্রার দাম্পত্য দ্বন্দ্বের আবেগ এই নাটকে অতিমাত্রায় প্রাধান্য পেয়েছে ] ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন