:::: সূচীপত্র ::::
ফাগুনে

বলে " আখি-জলে, ছিনু একা, ম্রিয়মাণ
তুমি এসে, মৃদু হেসে, নব প্রাণ দিলে দান;
মলিন অধরে, মরি,
তুমি দুলে সুধা ভরি'
তোমার চুমায় ফিরে, মনে পড়ে, ভোলা গান।
উদাস নয়নে আলো-
তুমি জ্বালায়েছ ভালো,
এখন মরণ এলে- হাসিমুখে ঢালি প্রাণ।"
মধুকর, গুনগুনি
বলে, "হায় গুণ গণি'
এমন ফাগুন দিন- হয় বুঝি অবসান।"

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত