:::: সূচীপত্র ::::
মমির হস্ত

( )

কার দেহে, কোন্‌ কালে, লগ্ন ছিলে তুমি,—
নীলিমা-মণ্ডিত, ক্ষুদ্র, কঙ্কালাগ্র কর ?
তার পর কত গেছে সহস্ৰ বৎসর
রক্ষা-লেপে লিপ্ত য়ে লভিয়াছ ভূমি ?


কবে সেকবে সে হায়, গেছে তোরে চুমি,
মানবের সঞ্জীবন তপ্ত ওষ্ঠাধর
শেষ বার ? হায়, কত যুগ-যুগান্তর
আগে, শিশুর আগ্রহে স্পর্শিয়াছ তুমি


জননীর বুক ; কত খেলিয়াছ খেলা,—
কত নিধি উৎসাহে ধরিয়া ফেলে দেছ,—
প্রথম যৌবনে কত করিয়াছ লীলা ;
নব রক্তোচ্ছ্বাসে সাজি, কতই খেলেছ


লয়ে নিজ কেশ, বেশ, নয়, অধর
আজ অস্থিসার তবু মুগ্ধ এ অন্তর !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত