:::: সূচীপত্র ::::
( )
রাজদণ্ড হয় ত গো ধরিয়াছ তুমি,
আজ তুমি কাচ পাত্রে কৌতুক-আগারে !


আজ গ্রাহ্য কেহ নাহি করে গো তোমারে,
দিন ছিল, হয় ত কৃতাৰ্থ হত চুমি,
জনমিয়া ছুঁয়েছিলে কোথাকার ভূমি,
আজ তুমি কোথা, হায়, কোন্‌ দূর দেশে !


জ ভালবেসে তোমা কেহ না পরশে,
প্রত্নতত্ত্বজ্ঞের এবে ক্রীড়নক তুমি,
ওই তুমিচিন্তাজ্বর করেছ মোচন,—
গোপন করেছ হাসি, মুছেছ নয়ন ;


ওই তুমিহয় ত গো করেছ রচন
ফুলহার,—কারে তরে কুসুম শয়ন !
দেহচ্যুত, অবজ্ঞাত, হায়রে উদাসী,
ভালবাসা চা যদিআমি ভালবাসি !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত