:::: সূচীপত্র ::::
ডাক টিকিট

ডাক টিকিটের রাশিআমি ভালবাসি,
যদি তা পুরাণো হয়ব্যবহার-করা,
ছেঁড়া, কাটা, ছাপমারা স্বদেশী, বিদেশী ;—
তা সবে পরশি যেন হাতে পাই ধরা !


যুক্তরাজ্য, চিলি, পেরু, ফিজি দ্বীপ হ'তে,—
মিশর, সূদান, চীন, পারস্য, জাপান,
তুর্কী, রুষ, ফ্রান্স, গ্রীস হ'তে কত পথে
এসেছে, চড়িয়া তারা কত মত যান !


কেহ আঁকিয়াছে বুকেনব সূর্য্যোদয়,
শান্তি দেবীকারে বুকেতুষার পর্বত,
হংস, জেব্রা, বরুণ, শকুনি, সর্পচয়,
কারে বুকে রাজা, কারো মানব মহত ;


যুগ্ম হস্তী, যুগ্ম সিংহ, ড্রাগন ভীষণ,
দীপ্ত সূৰ্য্য, সূৰ্য্যমুখী, ফিনিক্স, নিশান,
ময়ুর, হরিণ, কপি, বাষ্প জলযান,
দেবদূত, অৰ্দ্ধচন্দ্র, মুকুট, বিষাণ !


কেহ আনিয়াছে বহি পিরামিড-কণা !
কেহ বা এসেছে মাখি পাৰ্থিনন-ধূলি !
নায়েগ্রা গর্জন বিনা কিছু জানিত না,—
এমন ইহার মধ্যে আছে কতগুলি !


কেহ বা এনেছে কারে কুশল সংবাদ
মাখি' মুখামৃত, বহি' সাগ্রহ চুম্বন !
কেহ বা পেতেছে নব বাণিজ্যের ফাঁদ ;
কেহ অনাদৃত, কারো আদৃত জীবন !


সকল গুলিই আমি ভালবাসি, ভাই,
সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাঁই !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত