:::: সূচীপত্র ::::
স্পর্শমণি

কহিতে কাহিনী আছে, গাহিবারও আছে গান
যত দিন মনোবীণে ভালবাসা তুলে তান !
মলয় চলিয়া গেলে ফুল তফুটে না বনে,
ভালবাসা ফুরাইলে সাড়া তউঠে না মনে ;
দেবতা চলিয়া গেলে, দেউলে না দীপ জ্বলে,
ভুলেও না উঠে তানপ্রেম যেথা অবসান
ভালবাসা যদি, হায়, বারেক ফিরিয়া চায়,—
অরুণ চরণ দিয়াহিয়া পরশিয়া যায়,–
ফুটে শত শতদল, ছুটে মধু পরিমল,
জেগে উঠে কলগীতিমন প্রাণ কানেকান !
গেয়ে না ফুরায় গান,—কথা হয় অফুরান্‌ !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত