রূপ ও প্রেম
রূপ ত’ হাতের লেখা, প্রেম সে রচনা ;
রূপহীনা নহে প্রেমহীন ।
লেখার এ দোষে
শুধু, স্পর্শিবেনা কাব্য মধু ?
প্রেম—ব্যর্থ হবে রূপ বিনা ?
কবি হ’তে শ্রেষ্ঠ কি গো কেরাণী মুহুরী ?
প্রেম হ’তে রূপের মাধুরী ?
কুরূপে—নয়ন বিনা কেহ ত' করে না ঘৃণা,
চাঁদের কিরণ সেও চুমে তার গায়,
মলয়া সে কুস্তল দোলায়,
যৌবন-দেবতা করে রাজ্য- সে দেহের' পরে,
মনে প্রাণে বহে প্রেম-বায় !
তবে ফিরায়োনা
আঁখি কুরূপ বলিয়া,
যেয়োনা গো চরণে দলিয়া,
নিশির স্নেহের গেহে, দেখো, রূপহীন দেহে,
প্রেমে রূপ উঠে উথলিয়া !