:::: সূচীপত্র ::::
নামহীন

বর্ষাশেষ, স্বপ্রভাত প্ৰসন্ন আকাশ,
মহাদ্যুতি ইশ্রনীল মণির মতন;
জলে, স্থলে, ফুলে, ফলে, লাবণ্য-বিকাশ,
পথ, ঘাট, সবযেন সবুজে মগন।

পুরানো প্রাচীর খান সবুজে সবুজ !
আর তারে কে বলে কঙ্কাল-সার আজ?
দেখ্‌রে নিন্দুক তোরা দেখ্‌রে অবুঝ,
লাবণ্যের বন্যামৰ্ত্তেনন্দনের সাজ !


অতি ছোট ছোট গাছছেয়েছে প্রাচীর,
নেচে উঠে স-পল্পৰ আকুল উল্লাসে,
রৌদ্র-ঝিলে করে স্নান, নত করি' শির,
পাখী সম;বিচঞ্চল মৃদুল বাতাসে।

বল্‌ ওরে ছোট গাছ তোদেরে সুধাই,
নাম কি রেনাম কি রেনাম কি তোদের ?
"নাম নাই, আমাদের নাম নাই, ভাই,
হর্ষে আছি,—হর্ষ দি'ছিএই,—এই ঢের !"

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত