:::: সূচীপত্র ::::
মমতা ও ক্ষমতা

পক্ষি-শাবকেরে বটে সেই স্নেহ করে,—
দৃঢ় মুষ্টি-বলে যার কাল ফণী মরে;
নহিলে বৃথা সে স্নেহ,—শুধু মনস্তাপ ;
মমতাক্ষমতা বিনা, উন্মাদ প্ৰলাপ

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত