:::: সূচীপত্র ::::
আকাশ-প্রদীপ

অন্ধকারে জ্বলে ক্ষীণ আকাশ-প্রদীপ,
কতক্ষণ—আছে আয়ু—কতক্ষণ আর ?
হিম-সিন্ধু মাঝে রচি' ক্ষুদ্র মায়া-দ্বীপ,
সে কেবল রশ্মিটুকু করিল বিস্তার !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত