১৮
বসন্তে
১
সখি রে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে !
পিককুল কলকল, চঞ্চল অলিদল
উছলে সুরবে জল,
চল লো বনে !
চল লো, জুড়াব অাঁখি দেখি ব্রজরমণে !
২
সখি রে,—
উদয় অচলে উষা, দেখ, আসি হাসিছে !
এ বিরহ বিভাবরী কাটানু ধৈরজ ধরি
এবে লো রব কি করি ?
প্রাণ কাঁদিছে !
চল লো নিকুঞ্জে যথা কুঞ্জমণি নাচিছে !
৩
সখি রে,—
পূজে ঋতুরাজে আজি ফুলজালে ধরণী !
ধূপরূপে পরিমল, আমোদিছে বনস্থল,
বিহঙ্গমকুলকল,
মঙ্গল ধ্বনি !
চল লো, নিকুঞ্জে পূজি শ্যামরাজে, স্বজনি !
৪
সখি রে,—
পাদ্যরূপে অশ্রুধারা দিয়া ধোব চরণে !
দুই কর কোকনদে, পুজিব রাজীব পদে ;
শ্বাসে ধূপ, লো প্রমদে,
ভাবিয়া মনে !
কঙ্কণ কিঙ্কিণী ধ্বনি বাজিবে লো সঘনে ।
৫
সখি রে,—
এ যৌবন ধন, দিব উপহার রমণে !
ভালে যে সিন্দুরবিন্দু, হইবে চন্দনবিন্দু ;—
দেখিব লো দশ ইন্দু
সুনখগণে !
চিরপ্রেম বর মাগি লব, ওলো ললনে !
৬
সখি রে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে !
পিককুল কলকল, চঞ্চল অলিদল,
উছলে সুরবে জল,
চল লো বনে !
চল লো, জুড়াব অাঁখি দেখি —মধুসূদনে !
ইতি শ্ৰীব্ৰজাঙ্গনা কাব্যে বিরহো নাম
প্রথমঃ সৰ্গঃ
বসন্তে
১
সখি রে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে !
পিককুল কলকল, চঞ্চল অলিদল
উছলে সুরবে জল,
চল লো বনে !
চল লো, জুড়াব অাঁখি দেখি ব্রজরমণে !
২
সখি রে,—
উদয় অচলে উষা, দেখ, আসি হাসিছে !
এ বিরহ বিভাবরী কাটানু ধৈরজ ধরি
এবে লো রব কি করি ?
প্রাণ কাঁদিছে !
চল লো নিকুঞ্জে যথা কুঞ্জমণি নাচিছে !
৩
সখি রে,—
পূজে ঋতুরাজে আজি ফুলজালে ধরণী !
ধূপরূপে পরিমল, আমোদিছে বনস্থল,
বিহঙ্গমকুলকল,
মঙ্গল ধ্বনি !
চল লো, নিকুঞ্জে পূজি শ্যামরাজে, স্বজনি !
৪
সখি রে,—
পাদ্যরূপে অশ্রুধারা দিয়া ধোব চরণে !
দুই কর কোকনদে, পুজিব রাজীব পদে ;
শ্বাসে ধূপ, লো প্রমদে,
ভাবিয়া মনে !
কঙ্কণ কিঙ্কিণী ধ্বনি বাজিবে লো সঘনে ।
৫
সখি রে,—
এ যৌবন ধন, দিব উপহার রমণে !
ভালে যে সিন্দুরবিন্দু, হইবে চন্দনবিন্দু ;—
দেখিব লো দশ ইন্দু
সুনখগণে !
চিরপ্রেম বর মাগি লব, ওলো ললনে !
৬
সখি রে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে !
পিককুল কলকল, চঞ্চল অলিদল,
উছলে সুরবে জল,
চল লো বনে !
চল লো, জুড়াব অাঁখি দেখি —মধুসূদনে !
ইতি শ্ৰীব্ৰজাঙ্গনা কাব্যে বিরহো নাম
প্রথমঃ সৰ্গঃ
--------xXx--------
সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)