অধিনাটক
: নাটক বিষয়ে নাটক অথবা নাটকে এমন কোনও মুহূর্ত যেখানে নাটক নিজের কাল্পনিক নাটকীয় অস্তিত্ব সম্বন্ধে আত্মসচেতনতা প্রকাশ করে। সাধারণত নাটকের প্রাক্কথন, উপসংহার ইত্যাদিতে দশকের প্রতি প্রত্যক্ষভাবে উদ্দেশ্য করে উক্তি করাকেও ‘অধিনাটকীয়’ বলা হয়। ইংরেজিতে ‘মেটাড্রামা’ (metadrama), ‘মেটাথিয়েটার’ শব্দগুলি প্রথম ব্যবহার করেন লায়োনেল এবেল | ১৯৬৩ সালে ট্র্যাজেডি নয় এমন এক ধরনের গুরুগম্ভীর নাটক ব্যাখ্যা করার সময় তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। [বাদল সরকারের ‘যদি আর একবার’ নাটকে সত্যসিন্ধু চরিত্রের মুখ থেকে নাটকের প্রথম দিকে শোনা যায়, ‘এ নাটক গাঁজাখুরি, এর কোনো মাথামুণ্ডু নাই।‘ ... নাটকের শেষদিকে নাট্যকার বলছেন : ‘নাটক আর একটু বাকি, তবু যে এসব কথা বলি, হেতু আর আমি নেই এতে। নমস্কার চলি’] ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন