:::: সূচীপত্র ::::

অভিনয়

: সংস্কৃত নাট্যশাস্ত্র অনুসারে নায়ক-নায়িকা প্রভৃতি চরিত্রের অনুকরণাত্মক উপস্থাপনার নাম অভিনয়।

অভিনয় চার প্রকার-আঙ্গিক, বাচিকা, আহার্য ও সাত্ত্বিক।

আঙ্গিক অভিনয়কে সংস্কৃত নাট্যশাস্ত্রকার তিন ভাগে ভাগ করেছেন—মুখজ, চেষ্টাকৃত এবং শারীর।

বাচন বা সংলাপের দ্বারা অভিনয়কে বলা হয় ‘বাচিকা' অভিনয়।

বেশভূষা, অলংকার ইত্যাদির দ্বারা যে রূপসজ্জা করা হয় তাকে বলে 'আহার্য'—ইংরেজিতে 'মেক-আপ' (make-up)।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন