:::: সূচীপত্র ::::
সারিকার প্রতি

সারিকা ! কোথারে আজিসাগরিকাকোথা আজ,
আঁকিছে কাহার ছবি, বলিতে কেনলো লাজ ?
                 সে দিন লুকায়ে রহি,
                 গেছিলি সকলি কহি,
আজিরে নীরব কেনবনবীণা বাজ, বাজ ।


আজিও তেমনি কিরে, কদলীর ছায়ে রহি,
তপনেরমদনেরতমু মনে জ্বালা সহি,
                 শীতল কদলী ছায়
                 শয়ান রচিয়া হায়,
বিভোরে আছে কি বসি সে আমার পথ চাহি ?


আজো কি আমার ছবিফেলিয়া সকল কাজ
আঁকিছে গোপনে, বালা, মলিন নলিন সাজ ?
                 আজো কি হৃদয়পরে
                 আমার মূরতি ধরে ?
আজো কি তাহার মনে লীলা করে ঋতুরাজ !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত