:::: সূচীপত্র ::::
অবসান

লে যাওওগো, লে যাও,—
বকুল ফুলেরে দলে যাও ।
     হেথায় ধূলির মাঝে
     কে মুখ লুকাল লাজে,—
সে কথা শুনিতে কেন চাও ?
     আঁধারে ফুটিয়া সে যে
     আঁধারে ঝরিয়া গেছে,
তার কথাকেন গো সুধাও?
     তাহার রূপের ভায়
     তারা ত’ ফুটেনি হয়,
বড় আশা ?ছিল না ত’ তাও ।
     ঝরিয়া পথেরি ধারে
     ছিল সে পড়িয়া, হারে
চরণে দলেছভালযাও ।
     ধূলি-মাখা একাকার,
     তার পানে বৃথা আর
আকুল নয়নে কেন চাও ?
     তা’রি সে শেষ নিশাস
     এখন’ বহে বাতাস !
হেথা হ’তেনিষ্ঠুর! পালাও

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত