:::: সূচীপত্র ::::
আগ্নেয় দ্বীপ


পার্শ্বে তা'রি,—সাগরের গূঢ় তলভূমে,
আচম্বিতে সমুত্থিত মহামন্দ্ররব,
আচম্বিতে মাটি ফাটি', পৰ্ব্বত ভৈরব
তুলে শির ; স্তব্ধ ঊর্ম্মি ভয়ে তারে নমে


আগ্নেয় উৎপাতে ত্রস্ত জল-জন্তু-দল,
কালক্রমে পুনঃ যবে হইল নির্ভয়,
থামিল কম্পন, দূরে গেল তাপচয়,
দেশান্তের পান্থ পাখী করি' কোলাহল


উড়ে গেল ;পড়ে গেল চঞ্চু 'তে তার
বিস্ময়েশস্যের শীষ অভিনব দ্বীপে ;
শ্যামল ' সে কালে জীবের আগার,
দাঁড়াইল মৌন মুখে বিধাতা সমীপে


একে ধৈৰ্য্য অলৌকিক ! অন্যে তেজোবল !
তপস্যার প্রতিভারপরিপূর্ণ ফল


সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত