কিশলয়ের
জন্মকথা
চোখ
দিয়ে ব’সে আছি, কখন অঙ্কুর ফাটি’
বাহিরিবে
প্রথম পল্লব ;
একমনে
আছি চেয়ে, ধরা যদি পড়ে তাহে—
নিখিলের
আদি কথা সব ।
সারাদিন
ব’সে, ব’সে, তন্দ্রা চোখে এল শেষে ;
চরাচর
ডুবিল তিমিরে ;
প্রভাতে
দেখিনু জেগে, নয়নে কিরণ লেগে—
কচি
পাতা কাঁপিছে সমীরে ।